খfগড়াছড়ির সহিংসতা এলাকায়ি পরিদর্শনে প্রশাসন
অবরোধ প্রত্যাহার করলে ১৪৪ ধারা তুলে নেয়া হবে- ঘোষনা ডিসির
৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩০ পিএম
খাগড়াছড়ি জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম জানিয়েছেন, অবরোধ প্রত্যাহারের সাথে সাথে পরিস্থিতি স্বাভাবিক হলে খুব দ্রুতই ১৪৪ ধারাও তুলে নেয়ার বিষয়টি বিবেচনা করা হবে। তিনি বলেন, তাদের (আন্দোলনকারি) দাবি-দাওয়া পুরণের জন্য অবরোধ প্রত্যাহার করা প্রয়োজন।
ডিসি আরো জানান-সাম্প্রতিক ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেটকে প্রধান করে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানান।
জেলার গুইমারায় সংগঠিত সহিংসতায় ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শনকালে জেলা প্রশাসক এসব কথাগুলো বলেছেন। এসময় প্রশাসনের কর্মকর্তারা ক্ষতিগ্রস্থদের সাথে কথা বলেন এবং বিভিন্ন ত্রান সামগ্রি বিতরণ করেন।
জেলা প্রশাসক পরিদর্শনকালে হতাহত ও সহিংসতার ঘটনায় দু:খ প্রকাশ করে তাদের পরিবারের প্রতি সমবেদনা জানান। ক্ষতিপূরণ, চিকিৎসা ও পূনর্বাসনসহ বেশ কয়েকটি বিষয়ে আশ্বাস দেন। তিনি জানান, আন্দোলনকারিদের প্রতিনিধিদের সাথে আলোচনা শুরু হয়েছে। যে ৮টি দাবি তারা দিয়েছে তার ৭টি প্রক্রিয়াধীন রয়েছে। আলোচনার টেবিলেই সমাধান হবে।
পরিদর্শনকালে পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান সেফালিকা ত্রিপুরা, পুলিশ সুপার মো: আরেফিন জুয়েলসহ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, অবরোধ চলাকালে গত রবিবার গুইমারা উপজেলার রামসু বাজার ও আশপাশ এলাকায় সহিংসতায় ৩জন পাহাড়ি নিহত হন। রামসু বাজার, দোকানপাট, বাড়িঘর ও অফিসে অগ্নিসংযোগ করা হয়। সেখানে সেনা কর্মকর্তাসহ বহু পাহাড়ি-বাঙ্গালী আহত হন।

















