পূজা মন্ডপ পরিদর্শনে রিজিয়ন কমান্ডার:
খাগড়াছড়ির সার্বিক আইন শৃংখলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক
০১ অক্টোবর ২০২৫, ০৪:২০ পিএম
সনাতন ধর্মাবলম্বীদের প্রাণের শারদীয় দূর্গাপূজা উৎসবমূখর আমেজে পালনের জন্য প্রশাসন ও নিরাপত্তাবাহিনী সম্মিলিতভাবে কাজ করছে বলে জানিয়েছেন সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ।
তিনি বলেন, এখন আর অবরোধ নেই। সার্বিক আইন শৃংখলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক। জনসাধারণ স্বাভাবিক জীবনযাত্রা করতে পারছেন। সময়মত ১৪৪ ধারাও তুলে নেয়ার কাজ করবে প্রশাসন। সাজেকসহ সব পর্যটন ব্যবস্থা খুলে দেয়ায় পর্যটক আসতে পারেন বলেও উল্লেখ করেন।
আজ বুধবার সকালে খাগড়াছড়ি শহরের নারায়ন মন্দির পূজা মন্ডপ পরিদর্শনকালে রিজিয়ন কমান্ডার এসব কথা বলেন। তিনি পূজা মন্ডপ ঘুরে দেখেন এবং নেতৃবন্দের সাথে মতবিনিময় করেন। পরে তিনি জেলা সদরের খাগড়াপুর পূজা মন্ডপ পরিদর্শন করেন।
উল্লেখ্য টানা সড়ক অবরোধের কারণে এবার শারদীয় দূর্গোৎসব আনন্দঘন পরিবেশে শুরু হতে পারেনি। অন্যান্য বছরের মত পূজামন্ডপকে কেন্দ্র করে মেলাও জমে উঠেনি।
সট: ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ, রিজিয়ন কমান্ডার, খাগড়াছড়ি সেনানিবাস।

















