খাগড়াছড়িতে বাস উল্টে ২জন নিহত, আহত ১২
১৭ অক্টোবর ২০২৫, ০৬:৪১ পিএম
খাগড়াছড়ি- চট্টগ্রাম সড়কের মাটিরাঙ্গা উপজেলার সাপমারা এলাকায় যাত্রীবাহী বাস উল্টে ২জন নিহত এবং অন্তত ১০-১২ জন যাত্রী আহত হয়েছেন।
শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে এই দুর্ঘটনা ঘটেছে বলে সেনাবাহিনী ও পুলিশের সূত্রে জানাগেছে।
সূত্রে জানা যায়, রাঙামাটির বাঘাইহাট থেকে চট্টগ্রামগামী শান্তি পরিবহনের বাসটি সাপমারা পাহাড় নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। নিহতরা হলেন দীঘিনালার কবাখালি এলাকার বাসিন্দা আব্দুর রাজ্জাক ও অনিল চাকমা। নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন মাটিরাঙ্গা সার্কেলের সহকারী পুলিশ সুপার কাজী ওয়াজেদ আলী।
খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করেন।
পরিবহন মালিক সমিতি জানিয়েছে, বাসটিতে প্রায় ৪০ জন যাত্রী ছিলেন।

















