খাগড়াছড়িতে ৫০ ইয়াবাসহ দুই যুবক আটক, কারাগারে

খাগড়াছড়ি প্রতিনিধি

১২ আগস্ট ২০২৬, ০৭:২৫ পিএম


খাগড়াছড়িতে ৫০ ইয়াবাসহ দুই যুবক আটক, কারাগারে

খাগড়াছড়ি শহরের মহাজনপাড়া সংলগ্ন একটি হোটেলে অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। বুধবার (১২ আগস্ট) খাগড়াছড়ি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

আটক দুজন হলেন—খাগড়াছড়ি সদর উপজেলার সবুজবাগ এলাকার আবু তাহেরের ছেলে আব্দুল আল মামুন (২০) এবং একই এলাকার মৃত আবুল কাশেমের ছেলে শাহ আলম ওরফে চোর ফয়সল (২৬)।

পুলিশ সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (১১ আগস্ট) দুপুর ১টা ৪০ মিনিটের দিকে ডিবি পুলিশের একটি দল মহাজনপাড়া সংলগ্ন খাগড়াছড়ি গেস্ট হাউস হোটেলে অভিযান চালায়। এ সময় হোটেলের ৪০২ নম্বর কক্ষে থাকা ওই দুই যুবকের কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধারের দাবি করে পুলিশ।

পরে তাদের ইয়াবাসহ আটক করে ডিবি পুলিশ। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয় এবং মঙ্গলবারই তাদের আদালতে হাজির করা হয়। বুধবার আদালতে তাদের পক্ষে জামিন আবেদন করা হলে তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

পুলিশের দাবি, আটক দুজন দীর্ঘদিন ধরে খাগড়াছড়ি শহরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাদের মাদক সংশ্লিষ্টতার বিষয়ে আরও তথ্য যাচাই করা হচ্ছে। তবে আদালতে অভিযোগের বিচার এখনো শেষ হয়নি

Ads