খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজে নবীন শিক্ষার্থীদের বরণ
০৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৮ এএম
খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের বরণ করা হয়েছে। এ উপলক্ষে কলেজ কর্তৃপক্ষের আয়োজনে সম্প্রতি কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি-২৯৮ আসনের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল ওয়াদুদ ভূইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আনোয়ার শাহাদাত, পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, খাগড়াছড়ি সরকারি কলেজের অধ্যক্ষ সরাফত হোসেন ও উপাধ্যক্ষ আতিকুর রহমান এবং টিটিসির অধ্যক্ষ আরিফুর রহমান সোহেল।
এ ছাড়া জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট আবদুল মালেক মিন্টু, মো. নুরুল আবছার ও তাছলিমা সিরাজ সীমাসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা, সাংবাদিক, শিক্ষক ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ পুলক বরণ চাকমার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানানো হয়। পাশাপাশি শিক্ষাজীবনে নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার ওপর গুরুত্বারোপ করা হয়।



































