বার্নি স্যান্ডার্স মনে করেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা নেই হিলারির

আন্তর্জাতিক ডেস্ক

০৭ এপ্রিল ২০১৬, ০৪:০০ পিএম


বার্নি স্যান্ডার্স মনে করেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা নেই হিলারির

আন্তজাতিক ডেস্ক :: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী বাছাইয়ের লড়াইয়ে ডেমোক্রেট দল থেকে প্রতিদ্বন্দ্বীতা করছেন মাত্র দুজন নেতা। তাদের একজন বার্নি স্যান্ডার্স মনে করেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা নেই হিলারি ক্লিনটনের। বুধবার এক নির্বাচনী প্রচরণায় অংশ নেয়ার সময় তিনি ওই মন্তব্য করেন। এর আগে হিলারিও তাকে একই ভাষায় আঘাত করেছিলেন।

বুধবার ফিলাডেফিয়ায় সমর্থকদের উদ্দেশ্য বক্তব্য রাখার সময় স্যান্ডার্স বলেন, সাবেক পররাষ্ট্রমন্ত্রী খানিকটা নার্ভাস হয়ে পড়েছেন বলে মনে হয়। তাই তিনি মনে করছেন, আমার প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা নেই। আসলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার মত যোগ্যতা নেই তার নিজেরই (হিলারি)। যদিও তার সুপার প্যাক (পলিটিক্যাল অ্যাকশন কমিটি) কোটি কোটি ডলারের তহবিল সংগ্রহ করেছে।

এরপরই তিনি হিলারিকে উদ্দেশ্য করে বলেন, কিন্তু আমি মনে করি না যে, তোমার প্রেসিডেন্ট হওয়ার মত যোগ্যতা আছে।

তাৎক্ষণিকভাবে তার এ মন্তব্যে কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেননি হিলারি। তবে তার প্রচারণা বিষয়ক মুখপাত্র ব্রিয়ান ফ্যালন এক টুইটার বার্তায় বলেছেন,‘স্যান্ডার্স যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে পারবেন না এমন কোনো মন্তব্য করেননি হিলারি ক্লিনটন। কিন্তু তিনি (স্যান্ডার্স) এখন হিলারি সম্পর্কে যেটা বলছেন তা দুঃখজনক।

এর আগে বুধবার সকালে হিলারি বলেছিলেন, স্যান্ডার্স এখনো প্রেসিডেন্ট হওয়ার জন্য প্রস্তুত নন। স্থানীয় ‘এমএসএনবিসি’ টিভি চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে হিলারি বলেন, আমি মনে করি, তিনি ঠিকমত হোমওয়ার্ক করেননি। যদিও গত এক বছরের বেশি সময় ধরে তিনি প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেয়ার কথা বলে আসছিলেন। কিন্তু এর ওপর তিনি তেমন কোনো প্রস্তুতি নেননি এবং কোনো পড়াশোনাও করেননি। এসব কারণে তাকে নিয়ে অনেক প্রশ্ন ওঠেছে।

প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য জোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন ডেমোক্রেটিক দলের এই দুই নেতা। মঙ্গলবার উইসকান্সিন অঙ্গরাজ্যে হিলারিকে হারিয়ে বিজয়ী হয়েছেন স্যান্ডার্স।

Ads