সীমান্ত দিয়ে গরু পাচার পুরোপুরি বন্ধের নির্দেশ-ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী
০২ ডিসেম্বর ২০১৫, ০৫:৪৭ পিএম
প্রতিদিনের চিত্র ডেস্ক :: ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং নির্দেশ দিয়েছেন সীমান্ত দিয়ে বাংলাদেশে কোন প্রকার গরু পাচার যেন না হয়।
একইসঙ্গে গরু পাচার ৭০ শতাংশ কমে যাওয়ায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীটিকে ধন্যবাদ জানান তিনি।
তিনি বলেন, বাংলাদেশ-ভারত সীমান্তে গরু চোরাচালান বন্ধে আপনারা যে অবদান রেখেছেন তার জন্য পুরো ভারতে আপনাদের সম্মান বেড়ে গেল। গত এপ্রিল মাস থেকে এখন পর্যন্ত সীমান্ত পথে গরু চোরাচালান ৭০ শতাংশ কমে গেছে। আমি আশা করি, এভাবে চলতে থাকলে বিএসএফ গরু চোরাচালান পুরোপুরি বন্ধ করতে পারবে।
রাজনাথ বলেন, বাংলাদেশে গরু চোরাচালান কমিয়ে আনায় দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিনিধিরা তাঁকে অভিনন্দন জানিয়েছেন।


























