ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে ফের হত্যার হুমকি নেতানিয়াহুর

আন্তর্জাতিক ডেস্ক

১৩ মার্চ ২০২৬, ১২:৩৩ পিএম


ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে ফের হত্যার হুমকি নেতানিয়াহুর

 

রানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনিকে হত্যার প্রচ্ছন্ন হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুদ্ধ শুরুর পর দেওয়া প্রথম সংবাদ সম্মেলনে তিনি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ সামরিক হামলার পক্ষে অবস্থান তুলে ধরেন।

নেতানিয়াহু বলেন, প্রায় দুই সপ্তাহ ধরে চলা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বোমা হামলার পর ইরান ‘আর আগের অবস্থায় নেই’। তার দাবি, তেহরানের এলিট ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) এবং আধাসামরিক বাহিনী বাসিজ বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে।

তিনি বলেন, ইরানের নতুন আয়াতুল্লাহ বা হিজবুল্লাহর নেতা কারো জন্য ‘জীবনবিমা’ নেবেন না, অর্থাৎ তাদের নিরাপত্তা নিয়ে কোনো নিশ্চয়তা দিচ্ছেন না।

যুদ্ধ শুরুর পর থেকে তার প্রথম সংবাদ সম্মেলনে ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তার যৌথ সামরিক অভিযানের পক্ষে কথা বলতে গিয়ে তিনি এই হুমকি দেন।

নেতানিয়াহু বলেন, ইসরাইলের লক্ষ্য ছিল ইরানকে তার পারমাণবিক ও ব্যালিস্টিক প্রকল্প ভূগর্ভে স্থানান্তরের সুযোগ না দেওয়া। তার দাবি, ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া হামলার ফলে ইরান তাদের পারমাণবিক ও ব্যালিস্টিক কর্মসূচি ভূগর্ভে সরিয়ে নেওয়ার সুযোগ পায়নি।

তিনি আরো বলেন, ইরানের ওপর প্রায় দুই সপ্তাহ ধরে চালানো হামলায় দেশটির শীর্ষ পারমাণবিক বিজ্ঞানীরা নিহত হয়েছেন এবং ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ও বাসিজ বাহিনীর বড় ধরনের ক্ষতি হয়েছে।
 

Ads