ইরানী হামলায় ক্ষতিগ্রস্ত কারখানা থেকে কোনর বিপজ্জনক পদার্থ ছড়ায়নি: ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক

৩০ মার্চ ২০২৬, ১২:৫৭ এএম


ইরানী হামলায় ক্ষতিগ্রস্ত কারখানা থেকে কোনর বিপজ্জনক পদার্থ ছড়ায়নি: ইসরায়েল

 

রানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত কারাখানা থেকে কোনো বিপজ্জনক পদার্থ ছড়ায়নি বলে জানিয়েছে ইসরায়েল। রোববার ইসরায়েলের বিরশেবা এলাকায় নিওত হোভাব শিল্পাঞ্চলে ওই হামলা চালায় তেহরান।

ইসরায়েলের পরিবেশ সুরক্ষামন্ত্রী ইদিত সিলমান বলেন, ওই এলাকা ভালোভাবে পরিদর্শন করা হয়েছে। সেখানে কোনো বিপজ্জনক পদার্থ বা মানুষের জীবনের জন্য ঝুঁকিপূর্ণ কোনো কিছু পাওয়া যায়নি। তিনি জানান, ওই এলাকার সড়ক খুলে দেওয়া ও কার্যক্রম পুনরায় শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে ওই হামলার পর বিপজ্জনক রাসায়নিক ছড়িয়ে পড়ার আশঙ্কা থেকে কর্তৃপক্ষ আশপাশের বাসিন্দাদের বাড়ির ভেতরে সতর্ক থাকতে বলা হয়েছিল।

এদিকে টাইমস অব ইসরায়েল জানিয়েছে, শিল্পাঞ্চলে হামলার ঘটনায় ১১ জন আহত হয়েছেন।
 

Ads