সিনিয়র স্টাফ নার্স পদে ২ হাজার ৫৫০ জনের চাকরির সুযোগ

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০২ মার্চ ২০২০, ০৪:১৬ পিএম


সিনিয়র স্টাফ নার্স পদে ২ হাজার ৫৫০ জনের চাকরির সুযোগ

ছবি - সংগৃহীত

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরে ২ হাজার ৫৫০ জন সিনিয়র স্টাফ নার্স নিয়োগ করা হবে। রোববার (১ মার্চ) বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয় এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তি অনুসারে পদটির যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারেন আপনিও। অনলাইনে পদটির জন্য আবেদন শুরু হবে ৪ মার্চ ২০২০ থেকে। আবেদন করা যাবে ২৯ মার্চ ২০২০ পর্যন্ত।

পদের নাম ও পদসংখ্যা

সিনিয়র স্টাফ নার্স-২৫৫০

আবেদনের যোগ্যতা

আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমার শর্তাবলি জানা যাবে নিচের বিজ্ঞপ্তিতে ।

চাকরি আবেদনের বয়স

প্রার্থীর বয়স ০১-০৮-২০১৯তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স ৩২ বছর।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীরা (http://www.bpsc.teletalk.com.bd/) ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করে আগামী ২৯-০৩-২০২০ তারিখ পর্যন্ত জমা দিতে পারবেন।

Ads