সিইসিসিআর প্রকল্পে চাকরির সুযোগ

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১২ জুন ২০২১, ০৪:৫৮ পিএম


সিইসিসিআর প্রকল্পে চাকরির সুযোগ

ছবি- সংগৃহীত।


লোকবল নিয়োগ দেবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীন প্রকল্প সেন্টার ফর অ্যানভায়রনমেন্ট অ্যান্ড ক্লাইমেট চ্যাঞ্জ রিসার্চ (সিইসিসিআর)।
 

প্রকল্প পরিচালকের কার্যালয় সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। প্রতিষ্ঠানটি তাদের হিসাবরক্ষণ বিভাগে লোকবল নিয়োগ দেবে।

 

আগ্রহী ব্যক্তিরা অনলাইনে আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠানের নাম প্রকল্প পরিচালকের কার্যালয়। পদের নাম অ্যাকাউন্ট অ্যান্ড অ্যাডমিন অফিসার। পদের সংখ্যা: ১।

 

 

আবেদনের যোগ্যতা

যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস হতে হবে। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয় বিভাগ থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে ৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

 

আবেদন যেভাবে করা যাবে।

মন্ত্রণালয়ের নির্ধারিত ফরম পূরণ করে পাঠাতে হবে প্রকল্প পরিচালক, পরিবেশ ভবন, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭ বরাবর।

 

আবেদনের শেষ তারিখ ৩০ জুন, ২০২১।

Ads