এসএসসি পাসে রেলওয়েতে চাকরি

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২৬ মে ২০২২, ০৬:৩৮ পিএম


এসএসসি পাসে রেলওয়েতে চাকরি

নমুনা ছবি

 
বাংলাদেশ রেলওয়ে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাংলাদেশ রেলওয়েতে গেটম্যান (ট্রাফিক) পদে ৬৮৪ জন কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে।

 

পদের নাম: গেটম্যান (ট্রাফিক)
পদসংখ্যা: ৬৮৪
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস
বেতন স্কেল: ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা (গ্রেড-২০)
যেসব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন: পাবনা ও লালমনিরহাট জেলা ছাড়া সব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী এবং রেলওয়ে পোষ্য কোটায় সব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।

 

বয়সসীমা: প্রার্থীর বয়স ২০২২ সালের ১ জুন তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর। বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার নাতি-নাতনিদের ক্ষেত্রে বয়সসীমা ৩০ বছর।
রেলওয়েতে বিশাল নিয়োগ, পদ ৬৮৪

 

আবেদন যেভাবে করতে হবে:

আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইট থেকে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন, আবেদন ফি জমাদান পদ্ধতি ও নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এ লিংক থেকে জানা যাবে। অনলাইনে আবেদন করতে সমস্যা হলে টেলিটক মোবাইল থেকে ১২১ নম্বরে অথবা vas.query@teletalk.com.bd ই-মেইলে যোগাযোগ করা যাবে। এ ক্ষেত্রে ই-মেইলের সাবজেক্টে প্রতিষ্ঠানের নাম, পদের নাম, ইউজার আইডি ও যোগাযোগের নম্বর উল্লেখ করতে হবে।

 

আবেদন ফি
অনলাইনে আবেদন ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ সার্ভিস চার্জসহ ৫৬ টাকা টেলিটক প্রিপেইড নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।
 

আবেদনের সময়সীমা আগামী ৬ জুন ২০২২ থেকে ১৮ জুলাই ২০২২, বিকেল ৫টা পর্যন্ত।

Ads