চাকরির সুযোগ প্যারাগন গ্রুপে

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১০ ডিসেম্বর ২০২২, ০৪:১১ পিএম


চাকরির সুযোগ প্যারাগন গ্রুপে

 

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্যারাগন গ্রুপ। প্রতিষ্ঠানটিতে ম্যানেজার পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

 

পদের নাম

ম্যানেজার (ফিড মিলস)।

 

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

প্রার্থীকে  স্বনামধন্য প্রতিষ্ঠান হতে মেকানিক্যাল/ ইলেকট্রিক্যালে বিএসসি  পাস হতে হবে। বয়স ৩৬ থেকে ৪৮ বছর। পুরুষ এবং নারী প্রার্থীরা আবেদন করতে পারবেন। এমএস ওয়ার্ড, নেট ব্রাউজিং এবং ইমেইলিং বিষয়ে ভালো জ্ঞান থাকতে হবে। ইতিবাচক ব্যক্তিত্বের সাথে উদ্যমী এবং বিনয়ী হতে হবে।

 

কর্মস্থল

চট্টগ্রাম (মীরসরাই)।

 

বেতন

আলোচনা সাপেক্ষে।

 

আবেদনের পদ্ধতি

আগ্রহী প্রার্থীরা বিডিজবস অনলাইনে আবেদন করতে পারবেন।

 

আবেদনের শেষ তারিখ

১২ ডিসেম্বর , ২০২২।

 

সূত্র : বিডিজবস

 

Ads