চাকরি দিচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স
০৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:৫০ পিএম
ইউএস-বাংলা এয়ারলাইন্স জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি কাস্টমার সার্ভিসে লোকবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম : সিনিয়র এক্সিকিউটিভ।
পদের সংখ্যা : ২০।
আবেদনের যোগ্যতা : স্নাতক বা স্নাতকোত্তর পাস করতে হবে। সিজিপিএ কমপক্ষে ৩ পয়েন্ট থাকতে হবে। একাডেমিক পর্যায়ে কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়।
ইংলিশ মিডিয়ামের শিক্ষার্থীদের জন্য ও লেভেল বা এ লেভেল পাস করতে হবে। বিদেশি ডিগ্রিও গ্রহণযোগ্য হবে।
পদ সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বিশেষ করে এয়ারলাইন, হোটেল সংক্রান্ত কাজে দক্ষ হতে হবে। প্রার্থীর বয়সসীমা ৩২ বছর। চূড়ান্ত নিয়োগের পর বাংলাদেশের যে কোনো স্থানে কাজের আগ্রহ থাকতে হবে।
বেতন ও সুযোগ সুবিধা : মাসিক বেতন ৩৮০০০-৪৫০০০ হাজার টাকা। এ ছাড়া মোবাইল বিল, প্রভিডেন্ট ফান্ড, বিমা, গ্র্যাচুয়েটি, দুপুরের খাবার, বার্ষিক ইনক্রিমেন্ট, উৎসব ভাতা প্রদান করা হবে।
আবেদনের শেষ সময় আগামী ১৫ ফেব্রুয়ারি ২০২৩ পর্যন্ত।
আবেদন যেভাবে করতে হবে: আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে এ লিংকে প্রবেশ করুন।

































