কমলাপুরে সড়ক অবরোধ করলেন পোশাক শ্রমিকরা
০৮ ডিসেম্বর ২০১৫, ১০:১৪ পিএম
রাজধানীর অলিও অ্যাপারেলস লিমিটেডের পোশাক তৈরী কারখানার এক শ্রমিক কমলাপুর বাসস্ট্যান্ডের সামনে সড়কে বাস চাপায় নারী সহকর্মী নিহতের প্রতিবাদে ওই সড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিকরা ।
আজ মঙ্গলবার সকাল থেকেই সড়ক অবরোধ করছে শ্রমিকরা। এ সময় পুলিশ তাদের সবাইকে সরিয়ে দেন। পরে তারা আবার সড়ক অবরোধ শুরু করেন।
এতে কমলাপুর, মতিঝিল, আরামবাগ ও এর আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। মতিঝিল জোনের পুলিশের সহকারী কমিশনার শেখ সাইফুল ইসলাম বলেন, আমরা ঘটনা ঘটনাস্থলে এসেছি। এবং এ বিষয়টি সমাধানের চেষ্টা করছি।
মতিঝিল বিভাগের ডিসি আনোয়ার হোসেন বলেন, পোশাক শ্রমিকরা সরক অবরোধ করে রাখায় কমলাপুর এবং এর পাশ্ববর্তী এলাকায় যানজট সৃষ্টি হয়। এতে বিভিন্ন যানবাহন যাত্রী এবং পথচারীরা চরম বিপদের মুখে পরেন। তারাঁ বিষয়টি নিয়ন্ত্রনে আনার আশ্বাস দেন।
উল্লেখ্য, গত সোমবার রাত সোয়া ৮টায় ১ নারী শ্রমিক বলাকা পরিবহনের একটি বাসের চাপায় নিহত হন ও ২ জন আহত হন।





























