পদ্মা সেতুর মূল পাইলিং কাজ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১২ ডিসেম্বর ২০১৫, ০৮:৩৪ পিএম


পদ্মা সেতুর মূল পাইলিং কাজ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রতিদিনের চিত্র ডেস্ক :: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার দুপুর ১টার দিকে পদ্মা সেতুর মূল পাইলিং কাজ উদ্বোধন করেছেন।

দুপুর ১টার কিছুক্ষণ আগে শরিয়তপুরের জাজিরা পয়েন্ট থেকে সি-বোর্ডে করে মুন্সীগঞ্জের মাওয়া পয়েন্ট আসেন প্রধানমন্ত্রী। বিকেল ৩টার দিকে মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে তার।

মুন্সীগঞ্জের পুলিশ সপুার (এসপি) বিপ্লব বিজয় তালুকদার জানান, প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে আসা উপলক্ষে জেলায় শতভাগ নিরাপত্তা নিশ্চিত করেছে প্রশাসন।

Ads