শেখ মুজিবুর রহমানের সৌধ সমাধি জিয়ারত করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী
০৭ জানুয়ারি ২০১৬, ০৮:৫৫ পিএম
প্রতিদিনের চিত্র ডেস্ক :: শুক্রবার ৮ জানুয়ারি গোপালগঞ্জের টুঙ্গীপাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সৌধ সমাধি জিয়ারত করতে যাচ্ছেন।
আগামী দিন সকাল সোয়া ১০টায় তিনি টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সৌধ সমাধিতে পুষ্পস্থবক অর্পণ করবেন। এরপর তার রুহের মাখফেরাত কামনার জন্য শুরা ফাতেহা পাঠ ও বিশেষ দোয়া -মোনাজাতে অংশ নিবেন।
বেলা ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্সে নিজ বাসভবনে অবস্থান করবেন । সেখান মিলাদ মাহফিল, যোহরের নামাজ সমাপ্ত করবেন।
এরপর বিকেল ৩টায় প্রধানমন্ত্রী টুঙ্গীপাড়া হ্যালিপ্যাড থেকে হেলিকপ্টারে করে ঢাকার উদ্দেশে রওনা দেবেন।
সেখানে অবস্থানকালে প্রধানমন্ত্রী টুঙ্গীপাড়া পৌরসভার নব-নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন।
কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকার প্রতিনিধি শেখ মোহাম্মদ আব্দুলাহ প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে টুঙ্গীপাড়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে।






























