আমাদের সেফ এক্সিটের দরকার নেই- আসিফ নজরুল

মোঃ আলী আহসান রবি, বিশেষ প্রতিনিধি

১১ অক্টোবর ২০২৫, ১২:০৬ পিএম

আমাদের সেফ এক্সিটের দরকার নেই- আসিফ নজরুল

ইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, বর্তমানে অনেকেই সেফ এক্সিটের কথা বলছেন। আমি বলতে চাই উপদেষ্টা হিসেবে আমাদের সেফ এক্সিটের প্রয়োজন নেই। তবে ভয়াবহ রাষ্ট্রকাঠামো থেকে এই জাতির সেফ এক্সিট হওয়া প্রয়োজন।

শনিবার (১১ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ-২০২৫ বিষয়ক জাতীয় পরামর্শ সভায় তিনি এ কথা বলেন। সভায় উপস্থিত আছেন পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।

আসিফ নজরুল বলেন, '৭২-এর সংবিধানের ভালো-খারাপ, দুটি দিকই আছে। ভালো আইন হলেই খুব আশাবাদী হওয়ার সুযোগ নেই। প্রতিষ্ঠান গড়ার ক্ষেত্রে আমাদের অনেক সীমাবদ্ধতা রয়েছে।'

সেফ এক্সিটের প্রসঙ্গ টেনে এই উপদেষ্টা বলেন, 'আমাদের সেফ এক্সিটের প্রয়োজন নেই। বরং দেশের বেশ কিছু জায়গার ভয়াবহ কাঠামো থেকে থেকে সেফ এক্সিট জরুরি। তার মধ্যে অন্যতম মানবাধিকার কমিশন, একে শক্তিশালী করার প্রয়োজন। এটা আমাদের দায়িত্ব।'

উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, 'রাজনৈতিক ব্যক্তিদের মানবাধিকার কমিশনে বসিয়ে রাখা হতো আগে, তাদের কাজই ছিল মানবাধিকার হরণ করা। জুলাই মাসে একজন কমিশনার জাতিসংঘে চিঠি লিখেন যে, দেশে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডসহ মানবাধিকার লঙ্ঘন হয় এমন অপরাধ রোধে আইনকে শক্তিশালী করতে হবে। আগামী নির্বাচনের আগে সঠিক কাজগুলো করে যেতে হবে, যেন মানুষ আর অবিচারের শিকার না হয়।'

Ads