বেলকুচিতে ইউপি নির্বাচনে নৌকা ৪, স্বতন্ত্র প্রার্থী ২ জয়ী
২৯ নভেম্বর ২০২১, ০৬:৪৯ পিএম
ছবি- প্রতিদিনেরচিত্র বিডি।
সিরাজগঞ্জ বেলকুচি উপজেলায় ৬ টি ইউনিয়নে বড় কোন অপ্রীতিকর ঘটনা ছাড়া শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহন শেষ হয়েছে। গত রবিবার সকাল ৮ টা থেকে ৪টা পর্যন্ত ভোট হয়। এর আগে বেলকুচি সদর ও দৌলতপুর ইউনিয়নে আ'লীগ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। আর ৪ টি ইউনিয়নে নৌকা মনোনীত প্রার্থী ২ জন ও স্বতন্ত্র প্রার্থী ২ জন নির্বাচিত হন।
বেলকুচি উপজেলার রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ রায়হান কুদ্দুস রবিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন।
নির্বাচনে বিজয়ীরা হলেন, রাজাপুর ইউনিয়নে সনিয়া সবুর আকন্দ (নৌকা), ভাঙ্গাবাড়ী ইউনিয়নে জহুরুল ইসলাম (মটর সাইকেল), ধুকুরিয়াবেড়া ইউনিয়নে হেলাল উদ্দিন (আনারস), বড়ধুল ইউনিয়নে আছির উদ্দিন মোল্লা (নৌকা)। বেলকুচি সদর ও দৌলতপুর ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগ মনোনীত মির্জা সোলায়মান হোসেন ও আশিকুর রহমান লাজুক বিশ্বাসকে বিজয়ী ঘোষণা করা হয়।
































