রায়গঞ্জে ভূমিহীন শিশু ও বৃদ্ধদের মাঝে শীতবস্ত্র বিতরণ
০১ জানুয়ারি ২০২২, ০৯:২১ পিএম
ছবি- প্রতিদিনের চিত্র বিডি।
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্ন নিয়ে পথ চলা সংগঠনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়। রায়গঞ্জ শিশু কল্যান বিদ্যালয়ে ১লা জানুয়ারি শনিবার ২টায় শীতবস্ত্র বিতরণ উপলক্ষ্যে এক আলোচনা সভার আলোচনা করা হয়।
স্বপ্ননিয়ে পথচলা সংগঠনের প্রতিষ্ঠাতা এস এম বাহাদুর আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম,শিক্ষকা সামিয়া ইসলাম, শিল্পি খাতুন। ও স্থানীয় আনিছুর রহমান।
এ সময় আরো উপস্থিত ছিলেন, স্বপ্ননিয়ে পথচলা সংগঠনের সদস্য জামিরুল ইসলাম, নয়ন আলী,সাংবাদিক এম জুবাইল আকন্দ এনামুল, সুরনজিৎ কুমার সরকার । অনুষ্ঠানে অসহায় দুঃস্থ প্রায় শতাধিক শিশু ও বৃদ্ধদের মাঝে কে.আর ফ্যামিলি উল্লাপাড়া সিরাজগঞ্জ এর অর্থায়নে শীতবস্ত্রগুলো বিতরণ করা হয়।
































