রেসিপি: স্পাইসি প্রন কারি

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০৩ জানুয়ারি ২০১৬, ০৯:৫৭ পিএম


রেসিপি: স্পাইসি প্রন কারি

ছবি-সংগৃহীত

 আজই রান্না করে ফেলুন মজাদার স্পাইসি প্রন কারি! স্বাদে ভিন্নতা নিয়ে আসবে ঝাল এ আইটেমটি। জেনে নিন রেসিপি-  

উপকরণ :

  • চিংড়ি- ২০০ গ্রাম
  • শুকনা মরিচ- ৬/৭টি
  • ধনে- ২ টেবিল চামচ
  • নারিকেল- ১/২ কাপ
  • মরিচ গুঁড়া- ১/৪ চা চামচ
  • ধনে গুঁড়া- ১/৪ চা চামচ
  • টমেটো- ৩টি
  • পেঁয়াজ- ৩ কাপ
  • ধনেপাতা- কয়েকটি
  • আদা-রসুন বাটা- ১ টেবিল চামচ
  • লবণ ও তেল- প্রয়োজন অনুযায়ী

প্রস্তুত প্রণালী :

  1. পাত্রে তেল দিয়ে চিংড়ি ভাজুন ৫ মিনিট।
  2. শুকনা মরিচ, ধনে, নারিকেল এবং পানি ব্লেন্ড করে পেস্ট তৈরি করুন।
  3. ৩টি টমেটো আলাদা করে ব্লেন্ড করুন।
  4. পাত্রে তেল দিয়ে পেঁয়াজ কুচি, আদা-রসুন বাটা, ধনে গুঁড়া, মরিচ গুঁড়া এবং টমেটো পেস্ট দিয়ে ভালো করে নাড়ুন।
  5. স্বাদ মতো লবণ দিন।
  6. ভাজা চিংড়ি ও মসলার মিশ্রণ দিয়ে দিন প্যানে।
  7. ১০ থেকে ১৫ মিনিট রান্না করুন চুলায়।  
  8. নামিয়ে ধনে পাতা কুচি ছিটিয়ে গরম গরম পরিবেশন করুন স্পাইসি প্রন কারি।
Ads