সোমবারে সৌদি আরবে রমজান শুরু
০৫ মে ২০১৯, ০৯:০৫ পিএম
ছবি-প্রতিদিনের চিত্র
সৌদি আরবে গতকাল রমজানের চাঁদ দেখা যায়নি। কাজেই বিশ্বজুড়ে কয়েক কোটি মুসলমানের জন্য সোমবার থেকে মাসটি শুরু হতে যাচ্ছে।
বিশ্বমুসলিম সাধারণত চন্দ্র পঞ্জিকা অনুসরণ করেন এবং ঐতিহ্যবাহী চাঁদ দেখা পদ্ধতি ব্যবহার করেন। এতে কোনো কোনো দেশ এক কিংবা দুদিন পরও রোজা রাখা শুরু করে।
উত্তর গোলার্ধের মুসলমানদের গ্রীষ্মের দীর্ঘদিনগুলোতে রোজা রাখতে হবে। ইসলামের পাঁচ স্তম্ভের একটি হচ্ছে রোজা। এ সময় মুসলমানরা এবাদতের পাশাপাশি বিভিন্ন সমাজসেবামূলক কাজেও অংশ নেন।
সৌদি আরবের ইসলাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ আবদুল লতিফ আল শেখ বলেন, রমজানে দেশটিতে তারাবিহ পড়াতে চার হাজারের বেশি আলেম এবং এক হাজার ১০০ ইমাম নিয়োগ দেয়া হয়েছে।
এ ছাড়া দুই হাজার ৪০০ মসজিদ সংস্কার করা হয়েছে এবং ২২১টি মসজিদে রমজানের আগেই খুলে দেয়া হবে।






























