ফেসবুকে খুব শিগগিরই আসছে ‘ডিজলাইক’ বাটন
১৭ সেপ্টেম্বর ২০১৫, ০৩:০৩ এএম
ছবি-সংগৃহীত
বিশ্বের অন্যতম যোগাযোগ মাধ্যম ফেসবুকে সহজেই লাইক দেয়া যায় কিন্তু অপছন্দ হলে ডিসলাইক দেয়ার কোন অপশন নেই। তাই দীর্ঘদিন ধরেই ‘লাইক’ বাটনের পাশাপাশি ‘ডিজলাইক’ বাটনেরও দাবি ছিল সকল ফেসবুকপ্রেমীদের। অবশেষে ডিজলাইক দেয়ার অপশন খুব তাড়াতাড়িই যুক্ত হতে যাচ্ছে ফেসবুকে।
ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ ঘোষণা দিয়েছেন, ফেসবুকে খুব শিগগিরই ‘ডিজলাইক’ বাটন যুক্ত হতে চলেছে। মঙ্গলবার ফেসবুক সদর দফতরে এ ঘোষণা দেন তিনি। জুকারবার্গ বলেন, আমার মনে হয়, দীর্ঘদিন ধরেই ফেসবুক ব্যবহারকারীরা ‘ডিজলাইক’ বাটনের দাবি জানিয়ে আসছেন। আজ এই বিশেষ দিনে তাদের বলতে চাই, আমরা এটি নিয়ে কাজ শুরু করেছি। এর মাধ্যমে পছন্দের পাশাপাশি কারও অপছন্দের বিষয়টিও ফেসবুকের মাধ্যমে জানানোর সুযোগ থাকছে।

























