হোয়াটসঅ্যাপে ভয়েস কলকে ভিডিও কলে পরিবর্তনের সুযোগ

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২০ নভেম্বর ২০১৭, ০৭:০৮ পিএম


হোয়াটসঅ্যাপে ভয়েস কলকে ভিডিও কলে পরিবর্তনের সুযোগ

ভয়েস কলে কথা বলার সময় সংযোগ না কেটেই সরাসরি ভিডিও কলের সুযোগ চালু করছে হোয়াটসঅ্যাপ। বর্তমানে ভয়েস কলের সংযোগ বিচ্ছিন্ন করে ভিডিও কল চালু করতে হয় বার্তা বিনিময়ের অ্যাপটিতে।

এতে নতুন সংযোগ নেওয়ার কারণে আলোচনায়ও ছেদ পড়ে। ফিচারটি চালু হলে বন্ধুদের সঙ্গে কথা বলার সময় কোনো ঝামেলা ছাড়াই কল পরিবর্তন করা যাবে। নতুন এ সুবিধার পাশাপাশি ভয়েস কল রেকর্ড করে বন্ধুদের পাঠানোর সুযোগ চালু করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ। ফলে কোনো বন্ধু অনলাইনে না থাকলেও প্রয়োজনীয় বার্তা রেকর্ড করে তাঁকে পাঠানো যাবে। প্রাথমিকভাবে অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা ডিভাইসে এসব সুবিধা মিলবে।

Ads