কুলাউড়ায় উপ-ইউপি নির্বাচন সম্পন্ন

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১৫ অক্টোবর ২০১৯, ০২:১৩ পিএম


কুলাউড়ায় উপ-ইউপি নির্বাচন সম্পন্ন

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের (০৭,০৮,০৯ নং) ওয়ার্ডের উপ-নির্বাচনে সংরক্ষিত মহিলা সদস্য পদে বেসরকারী ভাবে বই প্রতীক নিয়ে নেহার বেগম ১৫৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধি সেবিকা রাণী সূত্র ধর সূর্যমূখী ফুল প্রতীক নিয়ে ১৪৭১ ভোট পান।

এদিকে ০৯ নং ওয়ার্ডের পুরুষ সদস্য পদে ফ্যান প্রতীক নিয়ে সদ্য প্রয়াত সাবেক মেম্বার মো. রহমান আলীর ছোট ভাই মো. শাহিন আহমদ বৈদ্যুতিক পাখা প্রতীক নিয়ে ৯০৯ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধি মৌলা মিয়া ফুটবল প্রতীক নিয়ে ৮৩৬ ভোট পান।

নির্বাচন উপলক্ষে উপজেলার সীমান্তবর্তী পৃথিমপাশা ইউনিয়নের ০৭,০৮,০৯ নং ওয়ার্ডে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শান্তিপূর্ণ ভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়। ০৯ নং ওয়ার্ডে সংরক্ষিত মহিলা সদস্য ও পুরুষ সদস্য দুটি পদে প্রার্থীদেরকে ভোট দিতে ব্যাপক ভোটারের উপস্থিতি লক্ষণীয় থাকলেও ০৭,০৮ ওয়ার্ডের তিনটি ভোট কেন্দ্রে ভোটারের উপস্থিতি ছিল খুবই কম।

উপজেলা নির্বাচন অফিসার মো. আহসান ইকবাল জানান, সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শান্তিপূর্ণ ভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রশাসনের সকল ধরণের প্রস্তুুতি ছিল। ভোট কেন্দ্রে পুলিশ ও আনসার সদস্যর পাশাপাশি সাদাপোশাকধারী পুলিশ ছিল। তাছাড়া একটি মোবাইল কোট সর্বদা কেন্দ্রগুলিতে অবস্থান করেছিল।
তিনি বিজয়ী প্রার্থীদের বিষয়ে সত্যতা নিশ্চিত করেন।

উলে­খ্য, পৃথিমপাশা ইউনিয়নের সংরক্ষিত (০৭,০৮,০৯) আসনে নারী ইউপি সদস্য রেখা রাণী সূত্রধর ও ০৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুর রহমান মৃত্যুবরণে আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।

Ads