হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১৯ অক্টোবর ২০১৯, ০১:৪৮ পিএম


হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

ছবি - সংগৃহীত

 

শনিবার ভোররাতে ঢাকা-সিলেট মহাসড়কের মৌছাক নামক স্থানেহবিগঞ্জের বাহুবলে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এছাড়া গুরুতর আহত হয়েছেন অন্য একটি ট্রাক চালকও।

স্থানীয় সুত্রে জানা যায় , মুখোমুখি সংঘর্ষে এক ট্রাকের চালক ও হেলপার নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহত হেলপার ও ঘুমন্ত ট্রাক চালকের নাম পরিচয় জানা যায়নি।

এ ঘটনায় মহাসড়কে দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ট্রাকের বডি কেটে নিহতদের মরদেহ উদ্ধার করে।

বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান বলেন, ‘ভোররাত ৩টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের মৌছাক নামক স্থানে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই হেলপার ও ট্রাকচালক নিহত হয়েছেন।

 

 

Ads