কুলাউড়ায় হকার উচ্ছেদ ও যানজট নিরসনে ইউএনওর অভিযান

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২৩ অক্টোবর ২০১৯, ১০:২৩ পিএম


কুলাউড়ায় হকার উচ্ছেদ ও যানজট নিরসনে ইউএনওর অভিযান

মৌলভীবাজারের কুলাউড়া পৌর শহরের বিভিন্ন স্থানে যানজট নিরসনের লক্ষ্যে ফুটপাত হতে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ড্রাইভিং লাইসেন্স বিহীন চালক ও  ফিটনেস বিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান চালিয়েছেন ইউএনও এটিএম ফরহাদ চৌধুরী।

বুধবার(২৩অক্টোবর) দুপুরে যানজট নিরসনে এ অভিযান পরিচালনা করেন তিনি। অভিযানে দুটি সিএনজি জব্দ করা হয় ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া বাজারের ভেতর অবৈধভাবে বসানো স্থাপনা উচ্ছেদ ও বিএসটি আই এর প্রতিনিধি নিয়ে ওজন মেশিনের সঠিকতা পরিমাপ করা হয়।
অভিযানে কুলাউড়া থানার পুলিশ ফোর্স অংশগ্রহণ করে।

Ads