কুলাউড়ায় ৪ ব্যবসা প্রতিষ্ঠানে ২০হাজার টাকা জরিমানা

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২৯ অক্টোবর ২০১৯, ০৩:৪১ পিএম


কুলাউড়ায় ৪ ব্যবসা প্রতিষ্ঠানে ২০হাজার টাকা জরিমানা

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ব্রাহ্মনবাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্টানে সোমবার (২৮অক্টোবর) বিকেলে উপজেলা প্রশাসনের মোবাইল কোর্টের অভিযানে ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় ৪ টি ব্যবসা প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজরাতুন নাঈম খান এর নেতৃত্বে অভিযানকালে ব্রাহ্মনবাজারের নিউ ডায়মন্ড বেকারী ১০ হাজার টাকা,জমজম মিষ্টি ঘর ৩ হাজার টাকা,শ্রী লক্ষী মিষ্টিঘর ২ হাজার টাকা ও ঘিলাছড়া রেষ্টুরেন্টকে ৫ হাজার টাকাসহ মোট ২০ হাজার টাকা জরিমানা আরোপ করে আদায় করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) নাজরাতুন নাঈম খান জানান, উক্ত অভিযানে মেয়াদ উত্তীর্ণ খাবার,বাসী খাবার,অস্বাস্থ্যকর পরিবেশ ও খোলা খাবার বিক্রয় করাসহ বিভিন্ন অপরাধে অর্থদন্ড করা হয়। অভিযানে কুলাউড়া উপজেলা সেনিটারী ইন্সপেক্টার মোঃ জসিম উদ্দিন আহমদসহ থানার পুলিশ ফোর্স সহযোগিতা প্রদান করেন।

 

Ads