সংখ্যালঘূ বাড়ি নির্মাণে বাঁধা, প্রভাবশালীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন
৩১ অক্টোবর ২০১৯, ০৩:৫৮ পিএম
জামালপুরের ইসলামপুর থানা মোড় সংলগ্ন ‘নারু বাবু প্লাজা’র বংশ পরম্পরায় আমাদের ভোগদখলীয় জমিতে বাড়ি নির্মাণে বাঁধা দেওয়ায় স্থানীয় দুই প্রভাবশালী লুৎফর রহমান ও আতিকুর রহমান লুইসের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে হিন্দু সম্প্রদায়ের এক সংখ্যালঘূ পরিবার। বুধবার দুপুরে নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পরিতুষ চন্দ্র সেন অভিযোগ করেন, আমাদের ভোগদখলীয় জমির সীমানার পশ্চিমপাশে প্রভাবশালী আতিকুর রহমান লুইস ও পূর্ব পাশে লুৎফর রহমান বহুতল নির্মাণ মার্কেট স্থাপন করেছেন। তারা উভয়েই পৌরসভার বিল্ডিং কোড না মেনে আমার জমির দুইপাশে মার্কেট নির্মাণ করেছেন। লুৎফর রহমানের মার্কেটের ৯টি খুঁটির বেইজ ঢালাই আমার জমির সীমানার ভিতরে প্রবেশ করেছে। তাদের বিল্ডিং এর ছাদের পানি আমার জমির সীমানায় পড়ায় আমরা ভোগান্তির শিকার হচ্ছি। বর্তমানে আমি পৈতৃক জমিতে বাড়ি নির্মাণ করতে গেলে তারা নানা ভাবে বাধাঁ দিচ্ছে।
এব্যাপারে লুৎফর রহমান বলেন, পরিতুষ বাবু আমার বিল্ডিং ও সীমানা প্রাচীর ঘেঁষে বাড়ি করতেছিলো। তাই মামলা করেছি। আতিকুর রহমান লুইসের মুঠোফোনে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি।
















