মৌলভীবাজারের সাবেক এমপি হোসনে আরা ওয়াহিদ আর নেই

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০৬ এপ্রিল ২০২০, ০৮:৫১ পিএম


মৌলভীবাজারের সাবেক এমপি হোসনে আরা ওয়াহিদ আর নেই

সাবেক সংসদ সদস্য হোসনে আরা ওয়াহিদ। ছবি সংগৃহীত

মৌলভীবাজারের সাবেক সংসদ সদস্য ও মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হোসনে আরা ওয়াহিদ ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর।

সোমবার (৬ এপ্রিল) বেলা আড়াইটায় মৌলভীবাজার সদর হাসপাতালে পৃথিবীতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন। হাসপাতালে তাঁর নিয়মিত ডায়ালসিস চলছিলো।

হোসনে আরা ওয়াহিদ মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহিদের সহধর্মীনি। মৃত্যুকালে তিনি স্বামী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। হোসনে আরা ওয়াহিদ ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত মৌলভীবাজার-হবিগঞ্জ সংরক্ষিত আসনের সংসদ সদস্যের দায়িত্ব পালন করেছেন।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বন ও পরিবেশমন্ত্রী শাহাবুদ্দিন আহমদ এমপি, মৌলভীবাজার-৪ আসনের এমপি উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ, ৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, মৌলভীবাজার ও হবিগঞ্জ মহিলা সাংসদ সৈয়দা জোহরা আলাউদ্দিন, সাবেক এমপি সৈয়দা সায়রা মহসিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিছবাহউর রহমান প্রমুখ।

 

Ads