জুবায়ের আহমদ আনছারীর মৃত্যুতে হাফিজ মাছুম আহমদ দুধরচকীর শোক
১৮ এপ্রিল ২০২০, ০৮:১২ পিএম
হাফিজ জুবায়ের আহমদ আনছারী। ছবি সংগৃহীত
বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও প্রখ্যাত মুফাসসির হযরত মাওলানা হাফিজ জুবায়ের আহমদ আনছারী সাহেব-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জকিগঞ্জ উপজেলা সচেতন নাগরিক ফোরাম সিলেট এর প্রতিষ্ঠিতা সভাপতি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফিজ মাছুম আহমদ দুধরচকী।
শোক বার্তায় দুধরচকী বলেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও প্রখ্যাত মুফাসসির হযরত মাওলানা হাফিজ জুবায়ের আহমদ আনছারী সাহেবের মৃত্যুতে আমি অত্যন্ত মর্মাহত। তাঁর মৃত্যুতে আমরা একজন দেশের প্রবীণ আলেমে দ্বিনকে হারালাম, দোয়া করি মহান আল্লাহ তায়ালা উনাকে জান্নাতুল ফেরদাউস দান করেন, আমিন।
হাফিজ মাছুম আহমদ দুধরচকী মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
















