মাধবপুরে নতুন আরও ২২ জন করোনায় আক্রান্ত
২৩ জুন ২০২০, ০৫:৫০ পিএম
ছবি- প্রতিদিনের চিত্র
হবিগঞ্জের মাধবপুরে একজন ডাক্তার,দুই ব্যাংক কর্মকর্তা ৯পুলিশ সদস্যসহ ২২ জনের নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মাধবপুর উপজেলায় ৭৫ জন করোনা ভাইরাসের আক্রান্ত হয়েছেন। এর মধ্যে এক নারীর মৃত্যু হয়েছে। আক্রান্তদের মধ্যে নির্বাচন কর্মকর্তা, কৃষি কর্মকর্তা, সিনিয়র নার্স সহ ১১ জন সুস্থ হয়েছেন।
গত (২২-জুন) সোমবার রাতে ঢাকা থেকে আসা রিপোর্টে সোনালী ব্যাংকের ব্যবস্থাপক, কৃষিব্যাংকের এক কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন মেডিকেল অফিসার, মাধবপুর থানার দুই এসআই সহ ৯জন পুলিশ সদস্য সহ ২২জনের করোনা ভাইরাস পজেটিভ এসেছে। এনিয়ে মাধবপুর থানার ৪জন এসআই সহ ১৯জন পুলিশ সদস্য করোনা পজিটিভ হয়েছে। পুলিশ সদস্যরা প্রাতিষ্ঠানিক ও হোম আইসলোশনে রয়েছে।
মাধবপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ইশতিয়াক মামুন,সোমবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন।পৌরসভায় সর্বাধিক আক্রান্ত হওয়ায় ক সংক্রমণ রোধে মাধবপুর পৌরসভা কে রেড জোন হিসেবে ঘোষনা দিয়েছে প্রশাসন। মাধবপুর পৌরসভার আক্রান্ত এলাকা সমুহ থানা,শান্তিপাড়া,গুদামপাড়া, গুমুটিয়া, কাটিয়ারা,নোয়াগাও,ডাক বাংলো,তিতাস হাসপাতাল,গঙ্গানগর। ১৯জুন থেকে মাধবপুর বাজারে জন সমাগম রোধে প্রশাসন কঠোর ভাবে মাঠে নেমেছেন। মাধবপুর বাজারকে লকডাউন করা হয়েছে।
















