ক্যান্সারে আক্তান্ত মুক্তিযোদ্ধার স্ত্রী সায়েদা আক্তার
১৬ আগস্ট ২০২০, ০৬:১১ পিএম
সায়েদা আক্তার। ছবি- প্রতিদিনের চিত্র
মরণব্যাধি জরায়ু ক্যান্সারে আক্রান্ত সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সায়েদা আক্তার (৪৮)। সে দোয়ারাবাজার উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম মাছিমপুর গ্রামের মুক্তিযোদ্ধা মৃত মো. তাজেদ আলীর স্ত্রী। আপনাদের সকলের মানবিক সহায়তায় বাঁচতে চায় সায়েদা আক্তার।
তার পরিবার সূত্রে জানা যায়, ক্যান্সার নামক মরণব্যাধিটি দীর্ঘদিন ধরেই তার দেহে বিরাজ করছে। ইতিমধ্যে সায়েদা আক্তারকে ঢাকা সামরিক হাসপাতাল, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা আলরাজী হাসপাতালের ক্যান্সার বিশেষজ্ঞ চিকিৎকদের ধারা চিকিৎসা করাচ্ছেন।পরিবারের জায়গা জমি বিক্রি ও নগদ অর্থ শুন্যে পরিনত হওয়ায় একমাত্র ছেলের পক্ষে চলমান চিকিৎসা ব্যায়-ভার বহন করা সম্ভব না হওয়ায় সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তিদের কাছে আর্থিক সহযোগিতা চেয়েছেন সায়েদা আক্তারের ছেলে।
সায়েদার ছেলে জানান, ৩ বছর যাবত মায়ের চিকিৎসা করে যাচ্ছি, এখন আমি সর্বহারা কিছু নাই, মা আমার জীবন, মাকে বাসায় রেখে সব সময় কাজেও যেতে পারছিনা। আপনাদের সকলের একটু সাহায্য সহযোগিতা পেলে আমার মাকে বাঁচিয়ে রাখতে পারি।
স্থানীয়রা মনে করেন, সায়েদাকে বাঁচিয়ে রাখতে হলে চিকিৎসার জন্য, সমাজের বিত্তবানদের সাহায্যের প্রয়োজন। তাই যার যার অবস্থান থেকে সায়েদাকে বাঁচাতে এগিয়ে আসুন। সাহায্যে পাঠানোর জন্য তার এক মাত্র ছেলে নুরুল আমিনের নগদ একাউন্ট নং 01964895773 আপনারা যে যার মত করে টাকা পাঠাতে পারেন।
















