মাধবপুরে এলো ১০হাজার ৯৯৫ ডোজ করোনা ভ্যাকসিন
০৫ ফেব্রুয়ারি ২০২১, ০৫:১০ পিএম
ছবি- প্রতিদিনের চিত্র।
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় করোনা ভাইরাসের সংক্রমণরোধে প্রথম ধাপে ১০হাজার ৯শ ৯৫ ডোজ করোনার ভ্যাকসিন এসে পৌঁছেছে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। আগামী ৭ তারিখ থেকে এই করোনার ভ্যাকসিন দেওয়া শুরু হবে।
বৃহস্পতিবার দুপুরে সাড়ে১২টায় হবিগঞ্জ সিভিল সার্জন কার্যালয় থেকেসরকারী অ্যাম্বুলেন্সে করে মাধবপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের এসব ভ্যাকসিন পৌঁছানো হয়। মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাঃ ইশতিয়াকআল মামুন ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দমোঃ শাহজাহান এই ভ্যাকসিন গ্রহণ করেন। এসময় সেখানে উপস্থিত ছিলেন উপজলো পরিষদের ভাইস-চেয়ারম্যান মুজিব উদ্দিন তালুকদার ওয়াসিম, উপজেলা সহকারী কমিশনার ভুমি মোঃ মহিউদ্দিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইকবাল হোসেন, সমাজসেবা কর্মকর্তা,সহ স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ। মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাঃ ইশতিয়াক আল মামুন বলেন, আজকে আমরা প্রথম পর্যায়ে ১১শ দশ ভায়াল করোনার টিকা পেয়েছি যা দিয়ে ১০হাজার ৯শ ৯৫টি ডোজ হবে। এটি দিয়ে উপজেলার ৫ হাজার ৪শ ৯৫ জন মানুষকে করোনার ভ্যাকসিন দিতে পারবো। দুই ধাপে এইটিকাটি দিতে হয়, প্রথম ডোজের ৮ সপ্তাহ পরে দ্বিতীয় ডোজ দেওয়া লাগে। প্রথমে সবাইকে আমরা এই করোনার ভ্যাকসিন দিতে পারছিনা, ৫৫ বছরের উর্ধ্বেযারা রয়েছেন তারা সকলেই করোনা ভ্যাকসিন নেওয়ার জন্য আবেদন করতে পারবে। এর নিচে যাদের বয়স তাদের ক্ষেত্রে করোনা কালীন সময়ের সন্মুখ সারীর যোদ্ধা যেমন চিকিৎসক, পুলিশ, সাংবাদিকসহ এমন অগ্রাধিকার ভিত্তিক মানুষকরোনার টিকা নেওয়ার জন্য রেজিষ্ট্রেশন করতে পারবেন। করোনা ভ্যাকসিন যারা গ্রহণ করবেন তাদেরকে অবশ্যই সুরক্ষা অ্যাপে নিবন্ধিত হতে হবে।নিবন্ধন ছাড়া কেউ কোনো ভ্যাকসিন পাবেন না।
মাধবপুর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মোঃশাহজাহান বলেন, আমাদের মাধবপুরে উপজেলাস্বাস্থ্য কমপ্লেক্সে করোনার ভ্যাকসিন চলে এসেছে।প্রথম পর্যায়ে ৫ হাজার ৪শ৯৫ জনকে এই ভ্যাকসিন দেওয়া হবে, পর্যায়ক্রমে উপজেলার সকল মানুষকে করোনা ভ্যাকসিনের আওতায় নিয়ে আসা হবে। সরকার যাচাই বাছাইয়ের পরেই এই ভ্যাকসিন নিয়েএসেছে, সারা বিশ্বে মানুষ ভ্যাকসিন নিচ্ছে। একইসাথে করোনার ভ্যাকসিন দিতে মানুষকে উৎসাহিত করতে ও সচেতন করতে প্রচার প্রচারনাসহ সবধরনের ব্যবস্থা গ্রহন করা হবে।
















