কৃষকলীগের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাধবপুরে ইফতার সামগ্রী বিতরণ
২০ এপ্রিল ২০২১, ০২:১৮ এএম
ছবি- প্রতিদিনের চিত্র।
কৃষক বাঁচাও দেশ বাঁচাও’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জের মাধবপুরে ‘বাংলাদেশ কৃষকলীগ' উপজেলা শাখা উদ্যোগে ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
সোমবার ১৯ এপ্রিল বিকেলে মাধবপুর উপজেলা সদরে বাস স্টান্ড এলাকায় কৃষকলীগের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে উপজেলা আহ্বায়ক জামাল উদ্দিনের উদ্যোগে পথচারী, অসহায় ও হতদরিদ্র ১৫০ জন মানুষের মাঝে ইফতার বিতারণ করা হয়।
এসময় উপস্থিত ছিল, মাধবপুর উপজেলা কৃষকলীগের আহ্বায়ক জামাল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক টিটু সরকার, কৃষকলীগের নেতা মামুন মিয়া সহ প্রমূখ।
















