মাধবপুরে গাঁজাসহ গ্রেফতার ২
২৭ আগস্ট ২০২১, ০৭:৫১ পিএম
ছবি- প্রতিদিনের চিত্র।
হবিগঞ্জের মাধবপুরে ৪ কেজি গাঁজাসহ ২ মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে উপজেলার তেলিয়াপাড়া ফাঁড়ি পুলিশ।
শুক্রবার (২৭ আগষ্ট) ভোর রাতে ইন্সপেক্টর গোলাম মোস্তফার নেতৃত্বে এএসআই জিয়াউর রহমানসহ ফোর্স নিয়ে গোপন সংবাদে ভিত্তিতে শাহজাহানপুর ইউনিয়নের উত্তর সুরমা পরমানন্দপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিযান চালিয়ে ৪ কেজি ভারতীয় গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
আটককৃত মাদক কারবারি উপজেলার বুল্লা ইউনিয়নের বানেশ্বর গ্রামের মৃত আঃ হাসিমের ছেলে মোঃ কাসেম মিয়া(৩৫) এবং শাহজাহানপুর ইউনিয়নের নাজিরপুর গ্রামের আবু সাইদ এর ছেলে মোঃ এনাম মিয়া(২৫)।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনএ মামলার প্রস্তুতি চলছে।
















