র‌্যাব-৯ জালে ৫৮৬ পিস ইয়াবাসহ ১জন আটক

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১৯ সেপ্টেম্বর ২০২১, ০৪:৫৭ এএম


র‌্যাব-৯ জালে ৫৮৬ পিস ইয়াবাসহ ১জন আটক

ছবি- প্রতিদিনের চিত্র।

 

মৌলভীবাজার সদর জেলার উপজেলার ১২ নং গিয়াসনগর ইউপি গিয়াসনগর এলাকার নিল আকাশ বার্গার এলাকায় থেকে ৫৮৬ পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করা হয়।

 

রোজ শনিবার (১৮ সেপ্টেম্বর) গোপন তথ্য অনুযায়ী র‌্যাব-৯, সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প) এর একটি আভিযানিক দল অতিরিক্তি পুলিশ সুপার বসু দত্ত চাকমা ও সিনিয়র এএসপি মোঃ লুৎফুর রহমান এর নেতৃত্বে সঙ্গীয় একটি দলের অভিযান পরিচালনা করা হয়।

 

জানা যায়, গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম আলাল মিয়া(৩২)। র‌্যাব-৯ সূত্রে জানা যায়, গিয়াসনগরের মোকাম বাজারের নিতেশ্বররের মৃত মানিক মিয়ার ছেলে আলাল মিয়া। আটককৃত ব্যাক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের লক্ষ্যে গ্রেফতারকৃত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২০১৮ এর ৩৬(১) এর ১০(ক)/৪১ ধারায় মামলা দায়ের করে নিকটস্থ থানা মৌলভীবাজার সদরে হস্তান্তর করা হয়েছে।

 

Ads