৪৪৫ জন চা শ্রমিকদের মাঝে আর্থিক অনুদানের চেক প্রদান
০১ অক্টোবর ২০২১, ০১:৪৪ এএম
ছবি- প্রতিদিনের চিত্র।
মৌলভীবাজার জেলার কুলাউড়ার শরীফপুর ইউপি চাতলাপুর চা-বাগানে ৪৪৫ জন চা শ্রমিকদের মধ্যে পাঁচ হাজার টাকা করে মোট ২২ লাখ ২৫ হাজার টাকা আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার(৩০ সেপ্টেম্বর) দুপুরে চাতলাপুর চা-বাগানে আয়োজিত চেক বিতরণী অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) সজল মোল্লার সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাখাওয়াত আহমদের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ একেএম সফি আহমদ সলমান।
বিশেষ অতিথি ছিলেন শরীফপুর ইউপি চেয়ারম্যান মোঃ জনাব আলী। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত চা-শ্রমিকদের জীবনমান উন্নয়ন কর্মসূচীর আওতায় এককালীন পাঁচ হাজার টাকা করে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়। এর আগে উপজেলার গাজীপুর, কালিটি ও ক্লিভডন চা-বাগানের চা-শ্রমিকদের মধ্যে পাঁচ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
















