র‌্যাবের অভিযানে ৪০ কেজি গাঁজা উদ্ধার

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০৪ অক্টোবর ২০২১, ১২:২৭ পিএম


র‌্যাবের অভিযানে ৪০ কেজি গাঁজা উদ্ধার

ছবি- প্রতিদিনের চিত্র।

 

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে অভিযান চালিয়ে র‌্যাব- ৯ পরিত্যক্ত অবস্থায় ৪০ কেজি গাঁজা উদ্ধার করেছে। শনিবার (২ অক্টোবর) শ্রীমঙ্গল পৌরসভার শহরতলীর ১ নম্বর ওয়ার্ড এলাকায় এ অভিযান চালানো হয়েছে।

 

র‌্যাব-৯ এর গণমাধ্যম শাখা থেকে (৩ অক্টোবর) রবিবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এ ঘটনায় র‌্যাব -৯ অভিযোগ সূত্রে, স্থানীয় শ্রীমঙ্গল থানায় উদ্ধার করা গাঁজা হস্তান্তর করেছে বলে জানান। এই অভিযানে র‌্যাব-৯, সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প) এর একটি আভিযানিক দলের হয়ে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার বসু দত্ত চাকমা।

 

মাদকমুক্ত মৌলভীবাজার জেলা চাই, এই প্রতিপাদ্য'কে সামনে রেখে অভিযান প্রতিনিয়ত ও নিয়মানুসারে মাদক বিরোধী অভিযান চলমান থাকবে।

Ads