কুলাউড়ায় টেকনিক্যাল স্কুল এন্ড কলেজর স্থান পরিদর্শনে জেলা প্রশাসক

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১৮ অক্টোবর ২০২১, ০২:২৫ পিএম


কুলাউড়ায় টেকনিক্যাল স্কুল এন্ড কলেজর স্থান পরিদর্শনে জেলা প্রশাসক

ছবি- প্রতিদিনের চিত্র।

 

মৌলভীবাজারের কুলাউড়ায় টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ স্থাপন এর নিমিত্ত নির্বাচিত স্থান পরিদর্শন করেছেন মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান ।

 

রোববার (১৭ অক্টোবর) সকালে উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের কৌলা এলাকায় ব্রাক অফিসের পার্শ্বে টেকনিক্যাল কলেজের নির্বাচিত পরিদর্শন করেন তিনি।  এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মেহেদী হাসান, কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী সহ সংশ্লিষ্ট অনেকে।

 

জানা যায়,দেশের শিক্ষাব্যবস্থা ভিন্ন রকম হওয়ায় কারিগরি শিক্ষার সুযোগ কম। অনেক ক্ষেত্রে একজন শিক্ষার্থীর ইচ্ছা থাকা সত্ত্বেও সে অনেক সময় কারিগরিতে যেতে পারে না প্রয়োজনীয় প্রতিষ্ঠানের অভাবে । সর্ব দিক বিবেচনা ও  কুলাউড়া উপজেলার জনসাধারণকে কারিগরি শিক্ষায় দক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে এ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ স্থাপন করা হচ্ছে।

Ads