চুনারুঘাটের সাটিয়াজুরী আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত, নৌকার প্রার্থী ৭ জন
২২ অক্টোবর ২০২১, ০২:১৮ পিএম
ছবি- প্রতিদিনের চিত্র।
বাংলাদেশ আওয়ামীলীগের চুনারুঘাট উপজেলার ৮নং সাটিয়াজুরী ইউনিয়ন শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে ৩ টায় সুন্দরপুর বাজারে বর্ধিত সভা অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাবিবুর রহমান।
সাধারন সম্পাদক মোঃ ফরিদ মিয়ার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাখেন চুনারুঘাট উপজেলা আওয়ামীলিগের সভাপতি এড.আকবর হোসেন জিতু। বক্তব্য রাখেন সহ-সভাপতি ও সাটিয়াজুরী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুর রশিদ মাষ্টার, সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আবু তাহের,চুনারুঘাট পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ তাহির মিয়া মহালদার, আব্দাদুর রহমান আব্দাল, আনোয়ার হোসেন সহ স্থানীয় নেতৃবৃন্দ।
বর্ধিত সভায় নৌকার মনোনয়ন চেয়ে ৭ জন প্রার্থী তাদের প্রার্থিতা ঘোষণা করেন। তারা হলেন উক্ত ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোঃ আব্দুর রশিদ মাষ্টার, আব্দাদুর রহমান আব্দাল, মোঃ ফরিদ মিয়া, আসাদুজ্জামান লিটন মাষ্টার, শ্রীকান্ত আহির, মাশরুফ আলী কাওসার ও আব্দুর রাজ্জাক।
















