দীঘলবাক ইউনিয়নে যুক্তরাজ্য বিএনপির সম্পাদকের শশুড়কে মনোনয়ন দেওয়ায় বিক্ষোভ
৩০ অক্টোবর ২০২১, ০৯:৪২ পিএম
দীঘলবাক ইউনিয়নে চেয়ারম্যান পদে আবুসাঈদ এওলা মিয়াকে আওয়ামীলীগের মনোনয়ন দেওয়ায় ইউনিয়নবাসীর মানববন্ধন ও বিক্ষোভ
হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ৪ নং দীঘলবাক ইউনিয়নের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদের শ্বশুড় ও আপন মামা আবুসাঈদ এওলা মিয়াকে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন দেওয়ায় মানববন্ধন ও বিক্ষোভ অব্যাহত রেখেছেন ইউনিয়নবাসী।
শনিবার (৩০ অক্টোবর) সকালে উপজেলার দীঘলবাক ইউরিয়নের কামারগাঁও নতুন বাজার মোড়ে স্থানীয় গ্রামবাসী ও মুক্তিযুদ্ধের স্বপক্ষের জনসাধরণের উদ্যোগে দলের বাহিরে গিয়ে মনোয়ন প্রদান করায় বিরোধীতা করে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করা হয়।
অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচীতে বক্তব্য রাখেন- দীঘলবাক ইউনিয়ন আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ মিয়া, ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আব্দুর রউফ, সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল হামিদ, ইউনিয়ন কৃষকলীগের আহ্বায়ক জগলু মিয়া, আওয়ামীলীগ নেতা কালিছ মিয়া, নান্দার মিয়া, আনোয়ার মিয়া, স্বপন মিয়া, সাদ মিয়া, দেওয়ান খান, মনির মিয়া, আকল মিয়া, গোলাপ মিয়া, আব্দুস সামাদ, আব্দুল মালিক, মাওলানা চুন্নু মিয়া, চেরাগআলী, ফারুক মিয়া, সঞ্জব আলী, জাহান মিয়া, ফরহাদ মিয়া, রাজিন্দ্র সরকার, বিধান সরকার, বড়দা সরকার, রবি সরকার, দিপু সরকার, রুমন সূত্রধর, সুকান্তপাল, সুমন চক্রবর্তী, অজয় সূত্রধর, স্বপন সূত্রধরসহ ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
উপস্থিত বক্তারা বলেন- দীঘলবাক ইউনিয়নের চেয়ারম্যান পদে আবুসাঈদ এওলা মিয়াকে আওয়ামীলীগের মনোনয়ন দেওয়া হয়েছে। এই এওলা মিয়ার আপন ভাগ্নে ও মেয়ের জামাতা যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ। এবং এই আবুসাঈদ এওলা মিয়ার শ্যালক জামাল চৌধুরী ইনাতগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।
বিক্ষোভ সমাবেশ থেকে ক্ষুব্ধ বক্তারা, বিএনপির-জামায়াতের এজেন্ট 'আবুসাঈদ এওলা মিয়া'র আওয়ামীলীগের দলীয় মনোনয়ন অতিদ্রুত বাতিল করার জোড় দাবি জানান। অন্যথায় দীঘলবাক ইউনিয়নে নৌকার চরম ভরাডুবি হবে বলে অভিমত দেন তারা।
















