মাধবপুরে সম্পত্তির বিরোধের জের ধরে নিজের ঘরে আগুন
২১ মার্চ ২০২২, ০৮:০০ পিএম
ছবি- প্রতিদিনেরচিত্র বিডি।
হবিগঞ্জের মাধবপুর সম্পত্তি বিরোধের জের ধরে নিজের ঘরে আগুন দিয়ে ফুরিয়ে দেয়ার অভিযোগ উঠেছে। গতকাল রোববার (২০ মার্চ) সকালে সরজমিনে গিয়ে দেখা যায়, উপজেলা চৌমুহনী ইউনিয়নের অলিপুর গ্রামের জিয়াউর রহমান ও মজিদ দুই ভাই ওই গ্রামের বীর মুক্তিযুদ্ধো আফছার উদ্দিনের সাথে সম্পত্তির জের ধরে মজিদ ও জিয়াউর নিজেরদের বাড়িতে আগুন দেয়ার অভিযোগ উঠেছে। এই বিষয়ে মুক্তিযোদ্ধা আফছার উদ্দিন ছোট ভাই নিজামউদ্দিন জানায়, সকালে আমার কর্মস্থল স্কুলে যাই হঠাৎ খবর পাই আমাদের বাড়ি ঝামেলা হয়েছে। তারপর আমি বাড়িতে এসে দেখি আমাদের জমি নিয়ে ঝামেলা বেঁধে যায়। মজিদ ও জিয়াউর রহমান ওরা অবেক দিন ধরে আমাদের সাথে বিভিন্ন সময় জমি নিয়ে ঝামেলা করে যাচ্ছে আজ তাদের বসতঘরে আগুন দেয় আগুন দিয়ে বল আমরা আগুন দিয়েছি। ওরা দুই ভাই আমার বাবার উপর হামলা চালায় এতে আমার বাবা আহত হয়। বাবার হাত পায়ে জমক হয় ও দাঁত ভেঙ্গে যায় বাব এখন হাসপাতালে ভর্তি আছেন। আরেক প্রত্যক্ষদর্শী জানায় আমি সকালে আফসার উদ্দিন এর বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় হঠাৎ দেখি নিজাম উদ্দিনের ছোট ভাইয়ের সাথে মজিদ ও জিয়াউর ওরা দুই ভাই জমি নিয়ে ঝগড়ায় লিপ্ত হয়। একপর্যায়ে মজিদ নিজাম উদ্দিন কে লাঠি দিয়ে মারতে গেলে আমি বাঁধা দেই এসময় আামর মাথায় লাঠির আঘাত লাগে। মজিদ ও জিয়াউর রহমান তাদের বাড়িতে নিজেরাই আগুন লাগিয়ে দিতে দেখেছি।
জিয়াউর রহমানের সাথে এবিষয়ে কথা বললে তিনি জানান, আমি সকালে হঠাৎ দেখি আফসার উদ্দিন ধান ক্ষেতে পানি দেয়ার জন্য সেচ মেশিন ফিট করে সেচ দেওয়ার জন্য এতে আমি বাঁধা দেই কারণ এই জমি আমার ওরা অবৈধভাবে জমি দখল করে রাখছে। আমি বাঁধা দিলে আফসার উদ্দিন তার লোকজন নিয়ে আমার ভাই মজিদ ও আমার উপর হামলা চালায় একপর্যায়ে আমার বসতঘরে আগুন লাগিয়ে দেয়।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ মুহম্মদ আবদুর রাজ্জাক জানায় বীর মুক্তিযোদ্ধা আফছার উদ্দিন থানায় একটি অভিযোগ দায়ের করেছে মজিদ ও জিয়াউর রহমানের নামে এবিষয়ে তদন্ত করে ব্যবস্তা নেয়া হবে।
















