মাধবপুর প্রেসক্লাবের নির্বাচন সম্পূর্ণ
০৪ জুলাই ২০২২, ০৪:১১ পিএম
ছবি- প্রতিদিনেরচিত্র বিডি।
হবিগঞ্জের মাধবপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পূর্ণ হয়েছে। গতকাল রোববার প্রেসক্লাবের সদস্যদের গোপন ভোট কার্যকরি কমিটির নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছে দৈনিক আমাদের সময় পত্রিকার মাধবপুর উপজেলা প্রতিনিধি মোহা. অলিদ মিয়া, সহ-সভাপতি নির্বাচিত হয়েছে আবুল খায়র ও সুব্রত দেব।
দৈনিক খোলা কাগজ পত্রিকার প্রতিনিধি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে সাবির হাসান এবং দৈনিক আমার সংবাদ পত্রিকার প্রতিনিধি বিনা প্রতিদ্বন্ধিতায় যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছে আলমগীর কবির।
















