কমলগঞ্জে রেলের অব্যবস্থাপনার বিরুদ্ধে অবস্থান কর্মসূচি

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২৫ জুলাই ২০২২, ০৮:৪৩ পিএম


কমলগঞ্জে রেলের অব্যবস্থাপনার বিরুদ্ধে অবস্থান কর্মসূচি

ছবি- প্রতিদিনেরচিত্র বিডি।


বাংলাদেশ রেলওয়ের অব্যবস্থাপনার প্রতিবাদে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহিউদ্দিন রনির ৬ দফা দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজারের কমলগঞ্জে অবস্থা কর্মসূচি পালন করা হয়েছে।

 

সোমবার বেলা সাড়ে ১১টায় ভানুগাছ রেওলয়ে স্টেশনে এ অবস্থান কর্মসূচি পালন করা হয়। ঘন্টাব্যাপী চলা এ অবস্থান কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন সাংবাদিক সুব্রত দেবরায় সঞ্জয়, সাজিদুর রহমান সাজু, শাহীন আহমেদ, সালাউদ্দিন শুভ, নির্মল এস পলাশ, সমাজ সেবক আসিফ নিয়াজ রনি, নজরুল ইসলাম, নিরাপদ সড়ক কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি আব্দুস সালাম, হৃদয়ে কমলগঞ্জ এর সাধারণ সম্পাদক ইয়াকুব আলী প্রমুখ। অবস্থান কর্মসূচিতে বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মী সহ বিভিন্ন পেশার মানুষজন অংশগ্রহণ করেন।

 

Ads