মাধবপুরে হিন্দুদের শ্মশানের রাস্তা বন্ধ করে দেবার অভিযোগ

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০৭ আগস্ট ২০২২, ১০:০৭ পিএম


মাধবপুরে হিন্দুদের শ্মশানের রাস্তা বন্ধ করে দেবার অভিযোগ

ছবি- প্রতিদিনেরচিত্র বিডি।


বিগঞ্জের মাধবপুরে হিন্দুদের শ্মশানের রাস্তা জোর পূর্বক বন্ধ করে দিবার অভিযোগ পাওয়া গেছে। এ বিষয় টি প্রতিকার চেয়ে স্থানীয় লোকজন উপজেলা নিবার্হী কর্মকর্তার নিকট একটি লিখিত অভিযোগ করেছেন।

 

লিখিত অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের রামেশ্বর গ্রামের হিন্দু ধর্ম্বালম্বীদের একমাত্র শ্মশানের যাবার রাস্তা বন্ধ করে দিয়েছে রামেশ্বর গ্রামের মৃত আফতাব উদ্দিনের ছেলে মোঃ সফিক মিয়া ( প্রাক্তন মিয়া) । সফিক মিয়া শ্মশানের যাবার রাস্তায় ২ টি বেড়া দেওয়ায় হিন্দু লোকজন শ্মশানে যেতে পারছে না।

 

স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ সফিক মিয়া কে বেড়া তুলে নিতে অনুরোধ করলেও সফিক কারো কথা শুনেনি। এ ঘটনার প্রতিকার চেয়ে রামেশ্বর গ্রামের হিন্দু লোকজন উপজেলা নিবার্হী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ করেছেন।

 

এ ব্যাপারে উপজেলা নিবার্হী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন জানান, অভিযোগ টি পেয়েছি। সরজমিন গিয়ে বিষয়টি সমাধান করা হবে।

Ads