অভাব অনটন আর ভাঙ্গা ঘরে দিন কাটছে কাজল হাঁড়ির
২৪ আগস্ট ২০২২, ১০:০৩ পিএম
ছবি- প্রতিদিনেরচিত্র বিডি।
হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া চা বাগানের বাসিন্দা কাজল হাঁড়ি। একটি খুড়ে ঘরে একমাত্র মেয়ে সপ্তমি কে নিয়ে দিন কাটছে চা শ্রমিক কন্যা কাজলি হাঁড়ির। মাটির তৈরি ঘর। ঘরে এক পাশে নেই বেড়া। ভাঙ্গা ঘরের এক পাশে রান্না করেন আরেক পাশে থাকেন। স্বামী লেচু হাঁড়ি ১০/১২ বছর আগে মারা যায়। তারপর থেকে একমাত্র মেয়েকে নিয়ে কোন রকমে দিন পাড় করছে কাজলি হাঁড়ি। লাকড়ি কুড়িয়ে বিক্রি করে যে কয়টা টাকা পায় তা দিয়ে কোন রকমে দিন পাড় করে কাজলি। ঘরের মাটির দেয়াল ভেঙ্গে ভেঙ্গে পড়লেও ঠিক করতে পারছে না কাজলি হাঁড়ি।
ভাঙ্গা ঘরে মেয়েকে নিয়ে রাত্রি যাপন করে তিনি।
কাজল হাঁড়ি জানান, অনেক কষ্টে চলছে তার সংসার। তার তো কেউ নাই। স্বামী নাই, দেবর নাই। ভাঙ্গা ঘরে মেয়েটাকে নিয়ে অনেক কষ্টে আছে। সাহায্য করারও কেউ নাই। বাগান থেকেও ঘর দেয়নি।
নোয়াপাড়া চা বাগানের বিচিত্র রেলি জানান, শ্রমিকদের দাবি আদায় নিয়ে এখন সব বাগানে আন্দোলন চলছে। এই আন্দোলন শেষ হলে কাজল হাঁড়ির বিষয়টি নিয়ে বাগান কর্তৃপক্ষ ও পঞ্চায়েতের সঙ্গে কথা বলবেন।
বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি কমেড নায়েক জানান, কাজল হাঁড়িকে সহযোগীতা করার জন্য বাগান কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হবে।
মাধবপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আশ্রাফ আলী তাপস জানান, উনার বিষয়টি শুনে খুবই মর্মাহত হলাম। উনাকে ভাতার আওতায় আনতে শিঘ্রই ব্যবস্থা নেওয়া হবে।
















