দোয়ারা বাজারে কৃষি জমি থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২০ সেপ্টেম্বর ২০২২, ০৯:৫৬ পিএম


দোয়ারা বাজারে কৃষি জমি থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

ছবি- সংগৃহীত।

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কুশিউড়া গ্রামের পাশে মিয়া বাড়ী সংলগ্ন হাওরের কৃষি জমি থেকে কালা মিয়া(৬০) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।

 

মঙ্গলবার সকাল ১০টার দিকে হাওরের জমি থেকে ওই ব্যাক্তির লাশ উদ্ধার করে দোয়ারাবাজার থানা পুলিশ।নিহত কালা মিয়া উপজেলার বাংলাবাজার ইউনিয়নের ভাওয়ালীপাড়া গ্রামের মৃত শামছুদ্দিন মির্ধার ছেলে।


পুলিশ, স্থানীয় ও পারিবারিক সুত্রে জানা যায়, সোমবার সন্ধায় বাড়ী থেকে বের হয়ে রাতে বাড়িতে ফিরে আসেনি কালা মিয়া। পরদিন মঙ্গলবার সকাল সাতটার দিকে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কুশিউড়া গ্রামের মিয়া বাড়ী সংলগ্ন হাওরের কৃষি জমিতে কালা মিয়ার মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে বৃদ্ধের লাশ উদ্ধার করে দোয়ারাবাজার থানা পুলিশ। লাশ উদ্ধারের পর লাশের ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে মৃতদেহ প্রেরণ করা হয়েছে।
 


এ ব্যাপারে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ধর ঘটনাস্থল পরিদর্শন করে জানান, লাশের পাশে কীটনাশক পাওয়া গেছে তবে ডাক্তারের প্রতিবেদন ও ময়নাতদন্তের রিপোর্ট আসার পর মৃত্যুর কারণ জানা যাবে।

 

Ads