মাধবপুরে বই উৎসবে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন- প্রতিমন্ত্রী মাহবুব আলী
০১ জানুয়ারি ২০২৩, ১০:২২ পিএম
ছবি- প্রতিদিনেরচিত্র বিডি।
''শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ'' এই প্রতিপাদ্য সামনে রেখে হবিগঞ্জের মাধবপুরে পাঠ্যপুস্তক বিতরণ উৎসব পালন হয়েছে।
রোববার (১ জানুয়ারি) সকাল ১১ ঘটিকায় পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনের বই উৎসব অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের মাঝে বই তুলে বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এড. মাহবুব আলী (এমপি)। এতে উপজেলা নির্বাহী অফিসার মনজুর আহ্সানের সভাপতিত্বে সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এএসপি নির্মলেন্দু চক্রবর্তী, মাধবপুর থানার ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক, প্রাথমিক শিক্ষা অফিসার ছিদ্দিকুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল হোসেন, প্রতিমন্ত্রীর সহকারি একান্ত সচিব মোছাব্বির হোসেন বেলাল, শিক্ষক সাইফুল হক মির্জা প্রমূখ, এ-সময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, অভিভাবক, সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী এড. মাহবুব আলী এমপি বলেন, বিশ্বের কোনো দেশেই বছরের প্রথম দিনে দেশব্যাপী সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের হাতে নতুন বই তুলে দেওয়ার পাঠ্যপুস্তক বিতরণ উৎসবের আয়োজনের নজির নেই। এই নজিরবিহীন কাজটি বাংলাদেশে সম্ভব করেছেন মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা উন্নয়নের রূপকার জননেত্রী শেখ হাসিনা। তার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। জাদুর মেট্রোরেলের যুগে প্রবেশ করেছি প্রধানমন্ত্রীর নেতৃত্বে। সারাবিশ্বে প্রশংসিত হচ্ছে প্রধানমন্ত্রীর উন্নয়ন কার্যক্রম।
















