এআবিএল -এর পর্ষদীয় নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
২৬ জানুয়ারি ২০১৭, ১০:০২ পিএম
ছবি-সংগৃহীত
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিঃ -এর পর্ষদীয় নির্বাহী কমিটির ৫৬৬তম সভা ২৬ জানুয়ারি ২০১৭, বৃহস্পতিবার ব্যাংকের প্রধান কার্যালয় বোর্ড রুমে অনুষ্ঠিত হয়। কমিটির চেয়ারম্যান আলহাজ্জ হাফেজ মোঃ এনায়েত উল্লাহ্ এতে সভাপতিত্ব করেন। সভায় ব্যাংকের সার্বিক ব্যবসা পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং বিভিন্ন নীতিগত সিদ্ধান্ত বিশ্লেষণ করা হয়।
পাবলিক রিলেশন্স ডিপার্টমেন্ট এর প্রধান জনাব- জালাল আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।
কমিটির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব সেলিম রহমান, সদস্য বদিউর রহমান, আলহাজ্ব আব্দুল মালেক মোল্লা, আলহাজ্ব নাজমুল আহসান খালেদ, আলহাজ্ব এ এন এম ইয়াহিয়া, আলহাজ্ব ইঞ্জিনিয়ার খন্দকার মেসবাহ্ উদ্দিন আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) আব্দুল জলিল, উপব্যবস্থাপনা পরিচালক মোঃ ফজলুল করিম এবং মুহাম্মদ মাহমুদুল হক এবং কোম্পানী সচিব ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আব্দুল হান্নান খান সহ সংশ্লিষ্ট নির্বাহীবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।


































